জাতির ভাগ্য উন্নয়নে ও সঠিক দিক নির্দেশনায় শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রকৃত শিক্ষা লাভের মধ্য দিয়ে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, নৈতিক চেতনা ও মূল্যবোধের বিকাশ ঘটে। সকল শিশুর মধ্যেই কিছুনা কিছু প্রতিভা রয়েছে। এই সুপ্ত প্রতিভার বিকাশ ও সুষ্ঠু শিক্ষা লাভের জন্য উপযুক্ত পরিবেশ ও ক্ষেত্র। আগামী দিনের উজ্জ্বল সম্ভবনাময় শিক্ষার্থী তৈরি করতে আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্ত ভাবে শিক্ষাজীবনে যেন পদার্পণ করতে পারে এ উদ্দেশ্যে \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\"হাজী আমান উল্লাহ মডেল স্কুল\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\" এর প্রতিষ্ঠা ২০১৪ সালে। এই শিক্ষা প্রতিষ্ঠানটি আজ পর্যন্ত স্বকীয় বৈশিষ্ট্য ও সুনাম অক্ষুন্ন রেখে তার কার্যক্রম সম্প্রসারিত করে যাচ্ছে ধারাবাহিক প্রক্রিয়ায়। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা ও মেধার সঠিক বিকাশ সাধন এবং নৈতিকতার আত্মবিশ্বাসী সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে বিজ্ঞান ভিত্তিক পাঠদান ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠ পরিচালিত হচ্ছে। বিস্তারিত পড়ুন
প্রধান শিক্ষকের বাণী
জ্ঞান অর্জনের একমাত্র পথ হলো শিক্ষা। শিক্ষা মানুষের অন্যতম মৌলিক চাহিদা। যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির প্রতিযোগীতায় নিজের স্থানটি অক্ষুন্ন রেখে টিকে থাকতে হলে গুণগত মান সম্পন্ন শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা ক্ষেত্রে লক্ষণীয় অগ্রগতির পেছনে সরকারের সাথে সাথে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোক্তাদের অবদান কম নয়। আজকের শিশু আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। ভবিষ্যতে তারাই দেশ ও জাতির প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই শিশু কিশোরদের শিক্ষিত সুনাগরিক ও অনুপম চরিত্র গঠনের উপযোগী শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন। এ লক্ষ্যকে সামনে রেখেই প্রচলিত শিক্ষার সাথে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ সমৃদ্ধ আধুনিক জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে হাজী আমান উল্লাহ মডেল স্কুল৷ প্রতিষ্ঠা লগ্ন থেকে নিজস্ব বৈশিষ্ট্য ও স্বতন্ত্রতায় শিক্ষার্থীদের বহুমুখী সুপ্ত প্রতিভাকে বিকশিত করার নিরলস প্রচেষ্টা চালিয়ে প্রতিষ্ঠানটির গুণগত মান অক্ষুন্ন রেখে এগিয়ে যাচ্ছে।
শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষার্থীরা জাতির জন্য এক উজ্জ্বল নক্ষত্র স্বরূপ। তাদের সুষ্ঠু মানসিক গঠন উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রয়োজন মানসম্মত শিক্ষা পদ্ধতি ও একটি ভাল মানের শিক্ষা প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য একদিকে যেমন প্রয়োজন দক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা তেমনি অপর দিকে প্রয়োজন সুশৃঙ্খল নিয়ম কানুন, ছাত্র-ছাত্রীদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা, ছাত্র-ছাত্রীদের ধারণ উপযোগী স্কুল ভবন ও উপযুক্ত পরিবেশ। অদক্ষ ব্যবস্থাপনা, অপর্যাপ্ত পরিসর এবং প্রশিক্ষণ বিহীন শিক্ষক-শিক্ষিকা নিয়ে গড়ে ওঠা প্রতিষ্ঠান গুলোতে শিশুরা মৌলিক শিক্ষা থেকে হয় বঞ্চিত আর অভিভাবকরা হন বিভ্রান্তির শিকার। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আপনারা সঠিক সিদ্ধান্ত সহায়ক ভূমিকা পালন করবেন। আপনার সন্তানকে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে “হাজী আমান উল্লাহ মডেল স্কুল” দৃঢ় প্রতিজ্ঞ।