হাজী আমান উল্লাহ মডেল স্কুল
স্থাপিত: ২০১৪ | EIIN: ১৩৮৮৫০ | সরকার অনুমোদিত

হাজী আমান উল্লাহ মডেল স্কুল

"আদর্শ মানুষ গড়ার অঙ্গীকার" - মেধা, শৃঙ্খলা ও ধর্মীয় মূল্যবোধের এক অনন্য মিলনমেলা।

১২+
গৌরবময় সাফল্য
২০১৪ থেকে অদ্যাবধি
১০০০+
বর্তমান শিক্ষার্থী
প্লে হতে দশম শ্রেণি
২০+
প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক
দক্ষ ও অভিজ্ঞ মণ্ডলী
১০০%
বোর্ড পরীক্ষায় পাস
ধারাবাহিক জিপিএ-৫

আমাদের ইতিহাস ও ঐতিহ্য

জাতির ভাগ্য উন্নয়নে ও সঠিক দিক নির্দেশনায় শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রকৃত শিক্ষা লাভের মধ্য দিয়ে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, নৈতিক চেতনা ও মূল্যবোধের বিকাশ ঘটে। এই মহান লক্ষ্যকে সামনে রেখে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় হাজী আমান উল্লাহ মডেল স্কুল।

প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি একটি শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ হিসেবে সুনাম অর্জন করেছে। এখানে শুধু পুঁথিগত বিদ্যায় শিক্ষার্থীদের সীমাবদ্ধ রাখা হয় না; বরং প্রযুক্তি জ্ঞান, সহশিক্ষা এবং ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে একজন পূর্ণাঙ্গ মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা হয়।

হাজী আমান উল্লাহ মডেল স্কুল

শীর্ষ নেতৃত্বের দিক-নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বাণী

সভাপতির বাণী
হাজী মোঃ আমান উল্লাহ
সভাপতির বাণী

হাজী মোঃ আমান উল্লাহ

প্রতিষ্ঠাতা ও সভাপতি, হাজী আমান উল্লাহ মডেল স্কুল

"শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষার্থীরা জাতির জন্য এক উজ্জ্বল নক্ষত্র স্বরূপ। তাদের সুষ্ঠু মানসিক গঠন উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রয়োজন মানসম্মত শিক্ষা পদ্ধতি ও একটি ভাল মানের শিক্ষা প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য একদিকে যেমন প্রয়োজন দক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা তেমনি অপর দিকে প্রয়োজন সুশৃঙ্খল নিয়ম কানুন, ছাত্র-ছাত্রীদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা, ছাত্র-ছাত্রীদের ধারণ উপযোগী স্কুল ভবন ও উপযুক্ত পরিবেশ। অদক্ষ ব্যবস্থাপনা, অপর্যাপ্ত পরিসর এবং প্রশিক্ষণ বিহীন শিক্ষক-শিক্ষিকা নিয়ে গড়ে ওঠা প্রতিষ্ঠান গুলোতে শিশুরা মৌলিক শিক্ষা থেকে হয় বঞ্চিত আর অভিভাবকরা হন বিভ্রান্তির শিকার। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আপনারা সঠিক সিদ্ধান্ত সহায়ক ভূমিকা পালন করবেন। আপনার সন্তানকে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে “হাজী আমান উল্লাহ মডেল স্কুল” দৃঢ় প্রতিজ্ঞ।"
প্রধান শিক্ষকের বাণী
এম মাজহারুল ইসলাম
প্রধান শিক্ষকের বাণী

এম মাজহারুল ইসলাম

প্রধান শিক্ষক, হাজী আমান উল্লাহ মডেল স্কুল

"জ্ঞান অর্জনের একমাত্র পথ হলো শিক্ষা। শিক্ষা মানুষের অন্যতম মৌলিক চাহিদা। যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির প্রতিযোগীতায় নিজের স্থানটি অক্ষুন্ন রেখে টিকে থাকতে হলে গুণগত মান সম্পন্ন শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা ক্ষেত্রে লক্ষণীয় অগ্রগতির পেছনে সরকারের সাথে সাথে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোক্তাদের অবদান কম নয়। আজকের শিশু আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। ভবিষ্যতে তারাই দেশ ও জাতির প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই শিশু কিশোরদের শিক্ষিত সুনাগরিক ও অনুপম চরিত্র গঠনের উপযোগী শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন। এ লক্ষ্যকে সামনে রেখেই প্রচলিত শিক্ষার সাথে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ সমৃদ্ধ আধুনিক জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে হাজী আমান উল্লাহ মডেল স্কুল৷ প্রতিষ্ঠা লগ্ন থেকে নিজস্ব বৈশিষ্ট্য ও স্বতন্ত্রতায় শিক্ষার্থীদের বহুমুখী সুপ্ত প্রতিভাকে বিকশিত করার নিরলস প্রচেষ্টা চালিয়ে প্রতিষ্ঠানটির গুণগত মান অক্ষুন্ন রেখে এগিয়ে যাচ্ছে।"

আমাদের লক্ষ্য (Mission)

আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ে মানসম্মত শিক্ষাদান, প্রতিটি শিক্ষার্থীর মেধার সঠিক মূল্যায়ন এবং সুশৃঙ্খল নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নেতৃত্বদানে সক্ষম করে তোলা।

আমাদের রূপকল্প (Vision)

একটি আধুনিক ও আদর্শ শিক্ষাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করা, যেখান থেকে শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে।

নৈতিক মূল্যবোধ (Values)

সততা, নিয়মানুবর্তিতা, পরমতসহিষ্ণুতা, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং দেশপ্রেম—এই পাঁচটি মূল ভিত্তির উপর প্রতিটি শিক্ষার্থীর জীবন গড়ে তোলা হয়।

আমাদের বিশেষ সুবিধাসমূহ

আধুনিক আইসিটি ল্যাব

উন্নত কম্পিউটার ও সার্বক্ষণিক হাই-স্পিড ইন্টারনেট সংযোগ সহ আইসিটি শিক্ষার বিশেষ ব্যবস্থা।

স্মার্ট মাল্টিমিডিয়া ক্লাসরুম

অডিও-ভিজ্যুয়াল প্রজেক্টরের মাধ্যমে জটিল বৈজ্ঞানিক বিষয়াবলি সহজ ও আনন্দদায়কভাবে উপস্থাপন।

সমৃদ্ধ লাইব্রেরি ও বুক ক্লাব

পাঠ্যবইয়ের পাশাপাশি সহস্রাধিক জ্ঞানগর্ভ ও সৃজনশীল বই নিয়ে গড়ে তোলা বিশেষ রিডিং কর্নার।

নিরাপদ সিসিটিভি ক্যাম্পাস

সম্পূর্ণ ক্যাম্পাস জুড়ে ২৪ ঘণ্টা সিসি ক্যামেরা ও আধুনিক নিরাপত্তাকর্মী দ্বারা সুরক্ষিত পরিবেশ।