হাজী আমান উল্লাহ মডেল স্কুল

গোপনীয়তা নীতির উদ্দেশ্য

হাজী আমান উল্লাহ মডেল স্কুল তার ওয়েবসাইটের ইউজার, শিক্ষার্থী, সাবস্ক্রাইবার ও অভিভাবক কর্তৃক প্রদত্ত সমস্ত তথ্যগুলোকে সুরক্ষিত রাখতে গোপনীয়তা নির্দেশিকাগুলির সর্বোচ্চ মান অনুসরণ করে।

স্বয়ংক্রিয়ভাবে সংগৃহীত তথ্য

যখনই আপনি www.hajiamanullahschool.com ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন ভিজিট করেন, তখন ওয়েবসাইট আপনার সংযোগ সুরক্ষিত রাখতে কিছু প্রযুক্তিগত তথ্য (যেমন ইন্টারনেট সংযোগ, আইপি অ্যাড্রেস, ব্রাউজার ও ডিভাইসের ধরন) সংরক্ষণ করতে পারে।

ইউসেজ এবং অনলাইন সার্ভিস

হাজী আমান উল্লাহ মডেল স্কুল তার শিক্ষার্থীদের অনলাইন ভর্তি, পরীক্ষার ফলাফল এবং প্রত্যয়ন পত্র প্রস্তুতের সুবিধার জন্য এই পোর্টাল পরিচালনা করে। সংগৃহীত যেকোনো তথ্য কেবল শিক্ষা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার কাজেই ব্যবহার করা হয়।

তথ্য সংশোধন ও নিরাপত্তার অধিকার

আপনার সংরক্ষিত যেকোনো প্রাতিষ্ঠানিক তথ্য সংশোধন করার পূর্ণ অধিকার আপনার আছে। কোনো ভুল তথ্য থাকলে দ্রুত স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তা সংশোধন করিয়ে নেওয়া যাবে।

যোগাযোগ ও সহায়তা

গোপনীয়তা নীতি সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য আমাদের ইমেইল info@hajiamanullahschool.com অথবা সরাসরি স্কুল কার্যালয়ে যোগাযোগ করতে পারেন।